যারা সরকার পতনের স্বপ্ন দেখছেন তারা সাবধান হয়ে যান: মির্জা আব্বাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

সরকার পতনের স্বপ্ন দেখছেন যারা, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, সরকার মাত্র কাজ শুরু করেছে, তাই ধৈর্য ধরে সময় দিতে হবে। ক্ষমতা এত সহজ বিষয় নয়—যারা সরকারে আসার স্বপ্ন দেখছেন, তারাও টিকে থাকতে পারবেন না।

রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে। টোকা দিয়ে এই দলকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সামান্য কিছু হলেই হুমকি দেন, তাদের প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, বিএনপি অকারণে কোনো সংঘাতে জড়াতে চায় না। তবে কেউ যদি উসকানি দেয়, তাহলে তা ছেড়ে দেওয়া হবে না।

কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, যারা সেই আন্দোলনের মাধ্যমে চাকরি পাওয়ার আশায় ছিলেন, তারা এখন সরকার হয়ে চাকচিক্যের মধ্যে আছেন। আবার নতুন করে সরকার গঠনের স্বপ্ন দেখছেন, কিন্তু সেটি বাস্তবসম্মত নয়।

এ সময় প্রধানমন্ত্রী শনিবার অফিস করাকে ঘিরে যারা সমালোচনা করছেন তাদেরও সতর্ক করেন তিনি। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা আব্বাস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970