মনোনয়ন পেলেন না আলোচিত বিএনপি নেত্রী পাপিয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে এই তালিকায় জায়গা হয়নি আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু ফরম সংগ্রহ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে পরিচিত মুখ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তার স্বামী হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970