কলেজে ঢুকে নারী শিক্ষককে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষ ও এক নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বহিষ্কৃত ব্যক্তি আকবর আলী, যিনি জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের সময় এক শিক্ষিকার সঙ্গে অসদাচরণ এবং সহিংস পরিস্থিতি সৃষ্টি করা দলীয় আদর্শের সম্পূর্ণ পরিপন্থি। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষসহ একাধিক শিক্ষক ও কর্মচারী আহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970