অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার অনেক বেড়েছে, এমন ধারণা জনমনে তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে চেষ্টা চলছে, তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব মত ও ধর্মের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি এ বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবেই এই সংকট তৈরি হয়েছে। সরকারের নতুনভাবে দায়িত্ব গ্রহণের পর প্রস্তুতির ঘাটতির কারণে ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়, আর সেই সুযোগে একটি সিন্ডিকেট গড়ে ওঠে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠান অবশ্যই জনগণের জন্য কাজ করবে। সেবা গ্রহণকারী ও সেবা প্রদানকারীর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা সড়কের কৌশলগত বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970