শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি জানান, বর্তমানে মির্জা আব্বাস পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছেন। চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থিত হয়ে দোয়া চাইবেন। চিকিৎসা ও শারীরিক থেরাপি সম্পন্ন হলে দ্রুতই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান। সেখান থেকে বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970