নাহিদ ইসলামের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

নাহিদ ইসলামের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক। ছবি: সংগৃহীত

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় উভয় পক্ষ কর্মরদন ও কুশল বিনিময় করেন।

বৈঠকে এনসিপির নেতারা নিজেদের স্বার্থ রক্ষা করে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। গণ-অভ্যুত্থানের চেতনায় ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

এদিকে, আজ দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী। বিকেলে তিনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

এর আগে শনিবার সকালে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে শেরিং তোবগে ঢাকা পৌঁছালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান এবং সেখানে তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।

পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তোবগে। একইদিন বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক শেষে তিনি রাতে সরকারি নৈশভোজে অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970