মানুষ দেখলেই গুঁতো দেয়, দুষ্টু মহিষের নাম রাখা হলো নেতানিয়াহু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৪১ এএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় একটি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা এক দুষ্টু স্বভাবের মহিষকে দেওয়া হয়েছে ‘নেতানিয়াহু’ নাম। আক্রমণাত্মক আচরণের কারণে খামারিরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মিলিয়ে এই নাম রেখেছেন বলে জানিয়েছেন।

স্থানীয় এস এস ক্যাটেল ফার্ম-এ দেখা মিলছে অ্যালবিনো জাতের এই বিশাল মহিষটির। তার শিংয়ের গঠন, চোখের চাহনি এবং আচরণকে কেন্দ্র করেই এমন নামকরণ করা হয়েছে বলে জানান খামারিরা।

খামারিদের ভাষ্য অনুযায়ী, মহিষটি প্রায়ই উত্তেজিত আচরণ করে এবং সামনে গেলে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে। এমনকি যারা নিয়মিত তাকে খাবার ও যত্ন দেয়, তাদের দিকেও সে গুঁতো দিতে চায় বলে দাবি করেছেন তারা।

কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। খামারে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন তাকে দেখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় আগ্রহ আরও বেড়েছে।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির ওজন ৭৫০ কেজির বেশি। তাকে ঘাস-ভুসির পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় এবং নিয়মিত যত্ন নেওয়া হয়। তবে স্বভাবগত কারণে তার সঙ্গে কাজ করার সময় সতর্ক থাকতে হয়।

খামারের ব্যবস্থাপক মেহেদী বলেন, এই খামারে একই ধরনের আরও কয়েকটি অ্যালবিনো মহিষ রয়েছে, যাদের আচরণও কিছুটা দুষ্টু প্রকৃতির। তাই তাদের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে ‘নেতানিয়াহু এক’ থেকে শুরু করে ‘নেতানিয়াহু ছয়’ পর্যন্ত।

এদিকে এক দর্শনার্থী বলেন, মহিষটির দুষ্টু আচরণ দেখার জন্যই তারা এসেছেন। তাদের মতে, তার আচরণই তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970