খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা, এসএসএফ নিরাপত্তা পাচ্ছে পরিবার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইন, ২০২১–এর ২(ক) ধারার ভিত্তিতে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। এর ফলে খালেদা জিয়া এবং তার পরিবারের সদস্যরা এখন থেকে এসএসএফের বিশেষ নিরাপত্তা সেবা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হলো। আদেশ অবিলম্বে কার্যকর থাকবে।”

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত নানা জটিলতার চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিদিনই হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে। পুলিশ মোতায়েন থাকলেও অতিরিক্ত মানুষের চাপের কারণে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970