আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেলের রেজিস্ট্রার বই অনুযায়ী, নিহত ফাহিমা আক্তারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে ভ্রমণের উদ্দেশে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন ফাহিমা আক্তার। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970