হাতিয়ায় বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় সমাজতান্ত্রিক পার্টি (এনসিপি) তে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ আরও ১৭ জন নেতার নেতৃত্বে।

সংবাদ সম্মেলনে আবদুল হান্নান মাসউদ বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে প্রতিদিন নতুন নেতাকর্মী যোগ দেবেন।”

তিনি আরও জানান, এই ১৭ জন সাবেক বিএনপি নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী যোগ দিয়েছেন। “আমরা সবাই মিলে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলব,” যোগ করেন মাসউদ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970