বগুড়ায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন। বুধবার ও এর আগে গত রোববার কাহালু উপজেলার দুটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

বুধবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগ দেন। এ সময় জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে গত ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নে যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ঈসরাফিল মুহুরিসহ আরও অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

বিএনপি নেতাকর্মীদের জামায়াতে স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত কাহালু-নন্দীগ্রাম গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী বিজয়ী হলে এলাকা হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, যা বাংলাদেশের একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।

যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, কাহালু উপজেলা জামায়াতের আমির শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970