জামায়াতকে যারা ভোট দেবে তাদের দিনের বেলাতেই রগ কাটব: কৃষকদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মক্কেল মৃধা জামায়াতের নেতাকর্মীদের হুমকি দিয়েছেন। তিনি বলেন, যারা জামায়াতকে ভোট দেবেন, তাদের দিনের বেলাতেই রগ কেটে ফেলা হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

মক্কেল মৃধার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেন, “রাজশাহী বিভাগের প্রশাসন ও আমার বাড়ির সম্পদ লুট করার ঘটনায় জামায়াতের কেউ কোনো প্রোগ্রাম চালাতে পারবে না। যারা জামায়াতকে ভোট দেবে, তাদের রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেই রগ কাটব। জামায়াত আসতে পারবে না।”

এর আগে পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় মক্কেল মৃধা প্রধান আসামি ছিলেন। ২৭ নভেম্বর সাহাপুর ইউনিয়নের চর গড়গড়িতে নির্বাচনী প্রচারণার সময়ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সময় জামায়াত নেতাকর্মীদের মোটরসাইকেল লুট করা হয়, পরে মক্কেল মৃধার বাড়ির পেছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।

মক্কেল মৃধার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
পাবনা-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, “ভিডিওটি আমরা পেয়েছি। লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ৫ আগস্টের পরবর্তী সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় মক্কেল মৃধার নাম আলোচনায় আসে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970