এবার পটুয়াখালীর দুমকিতে ভোটকেন্দ্রে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকিতে একটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দুমকি থানার ওসি মোঃ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কেউ ভোটকেন্দ্রের এক কক্ষে জানালা দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা ফেরদৌস আলম জানান, স্কুলটির নিচ তলার একটি কক্ষে জানালা দিয়ে আগুন দেওয়া হয়। পার্শ্ববর্তী মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে কিছু মুসুল্লীরা আগুন দেখতে পেয়ে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। তিনি মনে করেন, ভোটের এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970