‘তেল নেই’ লেখা পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রাখা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মজুত যাচাই করা হয়।

পরিদর্শনে দেখা যায়, পাম্পটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে। সব মিলিয়ে ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

এ অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970