নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না সুপ্রিম লিডার, তবে ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশ পরিচালনা করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি জনসম্মুখে আসছেন না। বিষয়টি জানিয়েছেন এক ইরানি কর্মকর্তা।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করেছে।

জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের প্রতিনিধি আলি বাহরাইনি জানিয়েছেন, ‘বর্তমান বিশেষ পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় তিনি জনসম্মুখে আসছেন না। তবে তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব অব্যাহত রেখেছেন।’

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতাবা খামেনি জনসম্মুখে প্রকাশ্যে আসেননি। দায়িত্ব নেওয়ার পর তার বিবৃতিগুলো কেবল পাঠ করে জনগণের সঙ্গে শেয়ার করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970