৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:২৮ পিএম
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক বিএনপি নেতার স্ত্রী ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ছালেহা বেগম (৪৫) কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। অপর আটক ব্যক্তি মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)। তিনি উখিয়ার থাইংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ছালেহা বেগম ও তার সহযোগীকে আটক করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আটক দুইজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।