সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের জন্য চালু করা হয়েছে বিশেষ সুবিধাসম্পন্ন ‘অধিনায়ক কার্ড’।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেওয়া হবে ক্রিকেটারদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

বোর্ড সূত্রে জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা ক্রিকেটারদের অবদানের স্বীকৃতি দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও কার্ডটির সব সুবিধা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে জানা গেছে, এটি সাবেক অধিনায়কদের জন্য আজীবন স্টেডিয়ামে প্রবেশের সুযোগ নিশ্চিত করবে।

এই কার্ডের মাধ্যমে তারা দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে পারবেন। জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন—এমন সব সাবেক ও বর্তমান ক্রিকেটার এই সুবিধার আওতায় আসবেন।

এছাড়া, যেসব সাবেক অধিনায়কের বয়স ৫০ বছর বা তার বেশি, তাদের জন্য আলাদা স্বাস্থ্যসুবিধাসহ বিশেষ কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970