বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শনিবার বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ মোট ১২ জন এ রিট দায়ের করেন।

জানা গেছে, রিট আবেদনটির নম্বর ৬০৮৩/২০২৬। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হতে পারে।

রিটকারীদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন সদস্যের স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ওই নির্বাচন সম্পন্ন হয়। কমিশনের একজন সদস্য ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। নির্বাচনের মাধ্যমে রিটকারীরা বিধি অনুযায়ী নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।

তবে চলতি বছরের ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। পরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

রিটকারীদের অভিযোগ, কমিটি ভেঙে দেওয়ার আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এমনকি তদন্ত প্রতিবেদনের কপিও সরবরাহ করা হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। সংবাদমাধ্যমের খবরে বিষয়টি জানতে পারেন বলেও দাবি করেছেন তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970