১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৩০ পিএম

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তার বিরুদ্ধে করা একটি মামলার নাম বাদ দেওয়ার জন্য এক কোটি টাকা দাবি করা হয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

প্রায় দুই বছর ধরে দেশে ফিরতে না পারা সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা থেকে নাম তুলে নেওয়ার জন্য একটি পক্ষ অর্থ দাবি করেছিল বলে দাবি করেন তিনি। বিষয়টি তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান।

দেশে ফিরলে গ্রেপ্তারের আশঙ্কা আছে কি না- এমন প্রশ্নে সাকিব বলেন, বর্তমানে গ্রেপ্তারের ভয় তিনি অনুভব করছেন না। তার মতে, মূল সমস্যা হলো দেশত্যাগে থাকা নিষেধাজ্ঞা।

তিনি আরও বলেন, কেউ জোর করে কিছু করতে চাইলে সেটি তার নিয়ন্ত্রণে নেই এবং এ নিয়ে তিনি চিন্তিত নন।

সাকিব অভিযোগ করেন, একটি মহল তার বিরুদ্ধে করা মামলার নাম বাদ দেওয়ার জন্য অর্থ দাবি করেছে। তার ভাষায়, এক কোটি টাকা দিলে মামলা থেকে নাম তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মামলাটি যেহেতু ইতিমধ্যে হয়েছে, চাইলেও ব্যক্তিগতভাবে নাম বাদ দেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চূড়ান্তভাবে বিষয়টি পুলিশের তদন্তের ওপর নির্ভর করে। তার কোনো সম্পৃক্ততা না থাকলে পুলিশের পক্ষ থেকেই ক্লিয়ারেন্স আসতে হবে।

বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে সাকিব জানান, এফআইআরে যাদের নাম ছিল, তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। তবে কারা যোগাযোগ করেছে তা তিনি প্রকাশ করতে চাননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970