সাড়ে ৪ হাজার টাকা বেতনে ডাকঘরে চাকরি করেন ক্রিকেটার ইমরুল কায়েস!

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বর্তমানে ডাক বিভাগের একজন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি এমন তথ্য প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, তিনি তার নিজ এলাকা মেহেরপুরের উজলপুর ডাকঘরের ইডিএ (এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট) পদে নিয়োজিত রয়েছেন, যার মাসিক সম্মানী মাত্র ৪ হাজার ৪৯০ টাকা।

দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইমরুল কায়েসকে ২০২১ সালে তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সুপারিশে উজলপুর ডাকঘরে নিয়োগ দেওয়া হয়। বিভাগীয় ডাক পরিদর্শক অলক কুমার বিশ্বাস বলেন, “এটি কোনো লাভজনক পদ নয়, বরং প্রতীকীভাবে দেওয়া একটি দায়িত্ব।”

সম্প্রতি উজলপুর এলাকায় কয়েকটি চিঠি ও নথিপত্র প্রেরকের কাছে ফেরত যাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। একাধিক চিঠি পৌঁছায়নি বলে অভিযোগ উঠলেও ইমরুল কায়েস এ বিষয়ে জানান, “গ্রাম পোস্ট মাস্টারদের কাজ আমি করি না। ডাক বিভাগের অনুরোধে আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি, যাতে মানুষের আস্থা বাড়ে। যুক্তরাষ্ট্রের চিঠি ফেরত যাওয়ার বিষয়টি পোস্টম্যানের ভুল, আমার নয়।”

ইমরুল আরও জানান, স্থানীয় পোস্টম্যান আব্দুল জলিল বর্তমানে ওমরাহ করতে সৌদি আরবে আছেন। তিনি দেশে ফিরলেই সমস্যার সমাধান হবে।

বর্তমানে ইমরুল কায়েস কোচিং পেশায় যুক্ত আছেন এবং আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি তার নিজস্ব ক্রিকেট একাডেমি এবং দেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস ব্যাটস পরিচালনা করছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970