ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:২৯ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ব্যাটিং ধস নামে লিটন দাসের দলের। তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংসও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।

টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ধীর হলেও পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর দুর্দান্ত ইনিংসে ৪৫ বলে ৬৯* রান করেন। টিম টেক্টর ৩২ এবং পল স্টার্লিং যোগ করেন ২১ রান। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট, রিশাদ ও শরিফুলের শিকার ১টি করে।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৮ রানের মধ্যে চার ব্যাটার প্যাভিলিয়নে—তানজিদ তামিম (২), লিটন দাস (১), পারভেজ ইমন (১), সাইফ হাসান (৬)। ধস থামাতে তাওহিদ হৃদয়কে সঙ্গ দেন জাকের আলি। তারা দুজন ৪৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও জাকের (২০) আউট হওয়ার পর আবারও বিপর্যয় নামে।

তানজিম (৫), রিশাদ ও নাসুম শূন্য রানে ফেরায় ইনিংস আরও চাপে পড়ে। তাওহিদ হৃদয় লড়ে যান শেষ পর্যন্ত। ৩৪ বলে ফিফটি তুলে নিয়ে ৫০ বলে ৮৩* রানে অপরাজিত থাকলেও দলের হার ঠেকাতে পারেননি। ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪২।

আইরিশদের হয়ে ম্যাথিউ হ্যাম্পায়ার্স নেন সর্বোচ্চ ৪ উইকেট। এদিকে এই হারে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970