জাতীয় দিবসে ৪৪০ বাংলাদেশি বন্দিকে মুক্তি দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির শাসকদের ঘোষিত রাজকীয় ক্ষমার আওতায় তারা কারামুক্ত হন, যা আমিরাতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এই ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও মুক্তি দেওয়া হয়।

প্রতিবছর ঈদ, জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডপ্রাপ্তদের জন্য এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতার চর্চা, সমাজে পুনরায় একীভূত হওয়া এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।

কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষ প্রান্তিকে ঘোষিত এই ক্ষমা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিকরাও রয়েছেন, যারা নতুন করে জীবন গড়ার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতিকে আরও স্পষ্টভাবে তুলে ধরে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতিবছর ২ ডিসেম্বর পালিত হয়। এ দিনটি ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করে উদযাপন করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970