মমতার বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। মামলাটি শনিবার (১৬ জানুয়ারি) আলিপুর আদালতে করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী সম্প্রতি কলকাতার একটি সভায় কয়লার কালো রূপি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দুকে জড়িয়ে মন্তব্য করেছিলেন। ওই মন্তব্যে শুভেন্দুর সম্পৃক্ততা নিয়ে অভিযোগ ওঠায় তিনি আইনগত ব্যবস্থা নেন। মামলার শর্তে, ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ প্রাপ্ত হলে তা জনকল্যাণমূলক কাজে দান করা হবে।

শুভেন্দু এক্স হ্যান্ডেলে মামলার কপি শেয়ার করে লিখেছেন, “মমতা ব্যানার্জি, আমি আমার প্রতিশ্রুতি রাখি, আর আপনি বিষয়গুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততার জঘন্য কাল্পনিক অভিযোগ এবং তার প্রেক্ষিতে মানহানির নোটিশে আপনার নীরবতা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবে না।”

তিনি আরও বলেন, “আপনার প্রতারণামূলক অপকর্মের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম। আজই আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। দ্রুত অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন, না হলে আপনাকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে। ওই অর্থ আমি দাতব্য কাজে দান করব।”

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মমতা ব্যানার্জি কলকাতার একটি সভায় বলেন, ‘আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম। ওরা বলছে কয়লার রুপি… কিন্তু কয়লার রুপি কে খায়? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খায়। গদ্দারের মাধ্যমে রুপি যায়, জগন্নাথের মাধ্যমে শুভেন্দুর কাছে, আর তার পরে অমিত শাহের কাছে।’

শুভেন্দু ওই মন্তব্যের ভিত্তিতে মমতাকে আইনি নোটিস পাঠান। ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ নথি না দেয়ার কারণে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের কারণে শুভেন্দুর ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970