পশ্চিমবঙ্গ ‘বৃহত্তর বাংলাদেশ’ হওয়ার হুমকিতে: শুভেন্দুর সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০১:০৫ এএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ ‘বৃহত্তর বাংলাদেশ’ হয়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে—এমন সতর্কবার্তা দিয়েছেন বিজেপির রাজ্য বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি হিন্দু ভোটারদের কাছে বিশেষ আবেদন জানিয়ে বলেন, রাজ্যকে বাঁচাতে প্রবাসী ও ভারতীয় শিক্ষার্থীরা দেশে ফিরে ভোট দিতে হবে।

শুভেন্দু বলেন, “যারা বিদেশে পড়াশোনা বা কাজের জন্য আছেন, তারা নির্বাচনের সময় ফিরে আসুন। অন্য রাজ্যে থাকা ব্যক্তিরাও ভোটের জন্য ফিরে আসুন। কিছু আর্থিক ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাকে টিকে থাকতে দিন। জাতিকে শক্তিশালী হতে দিন।”

বিজেপি নেতা সতর্ক করে বলেন, যদি বাংলার মানুষ ভোটকেন্দ্রে না যায়, পশ্চিমবঙ্গ ভবিষ্যতে ‘বৃহত্তর বাংলাদেশে’ পরিণত হতে পারে এবং জামায়াত-সমর্থিত বাহিনীর দখলে চলে যেতে পারে। তিনি ইউক্রেনের পরিস্থিতি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যেখানে রাশিয়ার আক্রমণের পর ৭০ লাখ মানুষ রাতারাতি পোল্যান্ডে পালিয়ে যায়।

বিজেপি সূত্রে জানা গেছে, শুভেন্দুর আবেদন এমন অনুমানকে কেন্দ্র করে তৈরি যে বিদেশে বসবাসকারী বহু বাঙালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক এবং তৃণমূল সরকারের সমালোচক। কলকাতা ও অন্যান্য শহরাঞ্চলের এসব নাগরিক ভোট দিলে নির্বাচনের ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী বলেন, বিদেশে থাকা নাগরিকদের ভোটে অংশগ্রহণ করানো গেলে এটি বিজেপির জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে কাজ করতে পারে। তবে অনেক অনাবাসী ভারতে ফিরে আসতে আর্থিকভাবে সক্ষম নন।

শুক্রবার শুভেন্দু অধিকারী মমতার কেন্দ্র ভবানীপুরের বিভিন্ন সরস্বতী পূজা প্যান্ডেল ঘুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970