৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চল। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ কম্পন অনুভূত হয়।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা ও মানসেহরাসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন টের পাওয়া যায়।

পাকিস্তান আবহাওয়া অধিদফতর জানায়, বিকেল ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। সংস্থাটির তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল।

ভূ-তাত্ত্বিক বিশ্লেষণে জানা যায়, পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান ভূত্বকীয় পাতের সংযোগস্থলে অবস্থিত। একাধিক ফল্ট লাইনের অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই টেকটোনিক নড়াচড়া দেখা যায়, ফলে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক বেশি।

উল্লেখ্য, গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970