‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬’ সংসদে বিল আকারে পাস হয়েছে।

শুক্রবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কার্যক্রমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ করা হয়।

আইনের বিধান অনুযায়ী, ঢাকা মহানগরের সাতটি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ—এর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া এসব প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণায় মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা ও সনদ প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970