বিয়ের দাওয়াত না দেয়ায় সাবেক সেনাসদস্যকে কুপিয়ে জখম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

যশোরে মেয়ের বিয়ের দাওয়াত না দেয়ার ঘটনায় তরিকুল ইসলাম (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে কুপিয়ে জখম করেছেন তার প্রতিবেশী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পালবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তের নাম জানা গেছে—ইয়ামিন।

আহত তরিকুল ইসলাম ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তিনি যশোর শহরের পালবাড়ি তাকওয়া মসজিদ লেনে বসবাস করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ।

আহত তরিকুল জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে ইয়ামিনের সঙ্গে তার কথা হয়। মেয়ের বিয়েতে দাওয়াত না দেয়ার বিষয়টি নিয়ে ইয়ামিন ক্ষোভ প্রকাশ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে ইয়ামিন হাতে থাকা ‘চাইনিজ কুড়াল’ দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তরিকুলের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা চলছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এখনও এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970