জুমার নামাজে ইমামতি শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল খতিবের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জুমার নামাজে ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খতিব হাফেজ মাওলানা আমিরুল ইসলাম ফারুকী (৪৫)।

শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নামাজে ইমামতি শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আমিরুল ইসলাম ফারুকী উপজেলার রহমতাবাদ এলাকার মরহুম হাফেজ মাওলানা আবু জাফর ফারুকীর দ্বিতীয় ছেলে। তিনি রহমতাবাদ ফারুকীয়া হাফেজিয়া মাদরাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970