কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, নারীসহ গ্রেপ্তার ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

মামলা সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

স্থানীয় এক বাসিন্দা বলেন, গ্রেপ্তার হওয়া নারীরা এই বাসায় আরও অনেক নারীদের নিয়ে প্রায় সময় আসতেন। আমাদের সন্দেহ হতো। এরা সমাজকে নষ্ট করে ফেলছে। এরা মুলত রাতারাতি কোটিপতি হতে এসব করেছে বলে আমি জানতে পারি। আমরা এদের শাস্তি চাই।

ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তারদের আদালতে প্রেরণ ও এরসঙ্গে জড়িত পলাতক থাকা অন্যান্যদের এখন পর্যন্ত গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970