পূর্বাচলের প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন।

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর থেকে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, তার পরিবারের সদস্যসহ মোট ২৩ জন ব্যক্তি অনিয়ম, মিথ্যা তথ্য ও ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি প্লট বরাদ্দ নেন।

তদন্তে জানা যায়, পূর্বাচল নতুন শহরের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনসংলগ্ন এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের নামে একাধিক প্লট বরাদ্দ দেওয়া হয়।

এরপর প্রাথমিক সত্যতা মেলায় চলতি বছরের জানুয়ারিতে দুদক ছয়টি পৃথক মামলা করে। পরে ১০ মার্চ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৩১ জুলাই থেকে চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন শেষে বিচার কার্যক্রম শুরু হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970