ভূমিকম্পের পর এবার ঘূর্ণিঝড়ের শঙ্কা, বিডব্লিউওটি’র সতর্কবার্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম

ছবি: সংগৃহীত

ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই নতুন আবহাওয়া পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক আপডেটে সংস্থাটি জানায়, দক্ষিণ–পূর্ব আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি নিম্নচাপের পূর্বাভাসমূলক ঘূর্ণাবর্ত (সার্কুলেশন) সৃষ্টি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে।

বিডব্লিউওটি বলছে, “সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশের দিকে ধাবিত হবে কিনা, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

সংস্থাটি আরও জানায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে কমপক্ষে তিন থেকে চারদিন সময় লাগবে। তবে মাসের শেষদিকে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, শৈত্যপ্রবাহ সম্পর্কে দেওয়া আরেক বার্তায় বিডব্লিউওটি জানায়, দেশে শীতের আমেজ শুরু হলেও নভেম্বরের বাকি সময়ে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। এ সময় তাপমাত্রা ওঠানামা করবে-কখনও বাড়বে, কখনও কমবে; ফলে আবহাওয়া থাকবে দোলাচলে।

পোস্টে বলা হয়- “পুরোদমে শীত পেতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তার আগে ‘কখনও গরম, কখনও ঠান্ডা’—এমন আবহাওয়া পরিস্থিতিই চলবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970