হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত অধ্যাপক তাজিন আফরোজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অধ্যাপকের নাম ডা. তাজিন আফরোজ শাহ। তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহিদ শরিফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
এছাড়া, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।