জকসুর ভোট গণনা স্থগিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল সমস্যার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯:২০ মিনিটে নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান ভোট গণনা স্থগিত করার ঘোষণা দেন।

তিনি বলেন, “ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে মোট ছয়টি মেশিন ব্যবহার করি। তবে কিছুক্ষণ আগে থেকে টেকনিক্যাল সমস্যার কারণে ভোট গণনা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছি। এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করব, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভোটগ্রহণ বিকেল ৩টায় শেষ হলেও ৩৯টি কেন্দ্র থেকে ব্যালট বাক্স সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুইটি মেশিনে ভিন্ন ফলাফল আসে, যা তিন ঘণ্টার মধ্যে সমাধান করা সম্ভব হয়নি। এজন্য নির্বাচন কমিশন বাধ্য হয়ে গণনা স্থগিতের সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে মক ভোট আয়োজন করা হয়। সেই সময় ভোট মেশিনে গণনার পক্ষে সব প্রার্থী লিখিত মতামত প্রদান করেন। তবে ৫ জানুয়ারি ছাত্রদল সমর্থিত প্যানেল হঠাৎ ম্যানুয়ালি ভোট গণনার দাবি করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970