দিল্লিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তা, যে ব্যাখ্যা দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখা এবং হেনস্তার অভিযোগের ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে ভারত সফরে গিয়েছিলেন।

সম্প্রতি একটি সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি সফর করেন জাহেদ উর রহমান। তবে সেখানে পৌঁছানোর পর অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়ায় তিনি জটিলতার মুখে পড়েন। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের পর শেষ পর্যন্ত তিনি ঢাকায় ফিরে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার পর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতাও লক্ষ্য করা যায়।

এদিকে সমালোচনার মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্টে দিল্লিতে এসেছিলেন এবং তার কাছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ভিসা ছিল।

তিনি আরও দাবি করেন, অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় জানা যায় যে তিনি একটি সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছেন। এরপর তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970