আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বেরোবি প্রেসক্লাব

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০ টায় বেরোবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য, কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970