জবিতে এক হাজার নারী শিক্ষার্থীকে হিজাব উপহার দিল ছাত্রীসংস্থা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

জবিতে এক হাজার নারী শিক্ষার্থীকে হিজাব উপহার দিল ছাত্রীসংস্থা। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক হাজার নারী শিক্ষার্থীর মধ্যে হিজাব বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রীসংস্থা। ‘মডেস্ট গ্লো মিশন’ স্লোগানে মঙ্গলবার (১১ নভেম্বর) শুরু হওয়া এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলে।

ছাত্রীসংস্থা জানিয়েছে, ১০ নভেম্বর সকাল থেকে ১১ নভেম্বর সকাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক হাজার পনের জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে অধিকাংশ আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনো পাননি, তাদের জন্যও হিজাব পৌঁছে দেওয়া হবে।

সভানেত্রী সুখীমন খাতুন বলেন, “যেসব আপু পর্দা করেন এবং যারা করেন না- উভয়ই আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা চাই হিজাবকে নারীর অগ্রগতির অন্তরায় হিসেবে না দেখা হোক, বরং এটি সুরক্ষার প্রতীক হিসেবে গ্রহণ করা হোক। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক ধারণা দূর করতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।”

ছাত্রীসংস্থার আরেক নেত্রী বলেন, “আমাদের মূল উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। এই কর্মসূচি আমাদের দাওয়াতি কাজের অংশ। আমরা আনন্দিত যে শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছেন এবং এক হাজারের বেশি শিক্ষার্থীকে পৌঁছাতে পেরেছি।”

কর্মসূচিতে অংশ নেওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী গাজী সামিয়া বলেন, “আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রাম আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, প্রতিটি সংগঠনই এ ধরনের প্রোগ্রাম আয়োজন করা উচিত।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970