এভারকেয়ার হাসপাতালের সামনে কড়া নিরাপত্তা, বসেছে ব্যারিকেড

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং সংশ্লিষ্টদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যারিকেড বসানো হয়। হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। এছাড়া রোগী ও তাদের পরিবারের সদস্যরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

একই সময়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গভীর রাতে হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতালে বের হওয়ার পর মির্জা ফখরুল খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970