কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নতুন নাম ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘কুর্মিটোলা বহুমুখী বিশেষায়িত হাসপাতাল’ নামে পরিচিত হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে হাসপাতালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970