রাজধানীর মুগদায় বেজমেন্ট থেকে মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরো অবস্থায় পলিথিনে মোড়ানো ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১৭ মে) দুপুর দেড়টার দিকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো করে পলিথিনে ভরে বেজমেন্টে ফেলে রাখা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় নিহত ব্যক্তির বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পিবিআইয়ের সদস্যরা আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970