সকাল থেকেই বৃষ্টিতে ভিজল রাজধানী, ভোগান্তিতে নগরবাসী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৪২ এএম

ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, অভিভাবকসহ সাধারণ নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

সকালের শুরু থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও গুমোট আবহাওয়ার কারণে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ান বাজার, ধানমন্ডি ও মগবাজারসহ বিভিন্ন এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান পরীক্ষার কারণে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ আরও বেড়ে যায়। একই সঙ্গে অফিসগামীদের অনেকেই গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হন। তবে বিরূপ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করে অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, বৃষ্টি ও যানজটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের কর্মস্থলের উদ্দেশ্যে বের হতে হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970