রাজধানীর কাঁটাবনের ১৪ তলা ভবনে ভয়াবহ আগুন, মারা গেছেন ২ জন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:৩২ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁটাবনের একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে ১৪ তলা ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে মো. জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং মো. আব্দুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুইজন হলেন মো. জনি ও মো. আব্দুস সালাম। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970