বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ যুবকের মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউরী এলাকায় বাথরুমে সিগারেট ধরানোর সময় ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ হওয়া দ্বীন ইসলাম সিয়াম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সিয়ামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকায়। তিনি রাজধানীর নাজিমুদ্দিন রোডের আলী নেকি দেউরী এলাকায় বসবাস করতেন এবং একটি পলিথিনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বংশাল থানার উপ-পরিদর্শক আবুল হোসেন জানান, গত ১২ জুলাই রাত ১টার দিকে বাথরুমে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সিয়াম গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মারা যান।

পুলিশ জানায়, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে জমে থাকা দাহ্য গ্যাসের সংস্পর্শে আগুনের স্ফুলিঙ্গ পৌঁছে যাওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970