রাজধানীর আসাদগেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:২৪ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজন মিছিলে যোগ দেন।

মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের আশপাশের এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে মিছিল শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970