পশ্চিমবঙ্গে গরু বিক্রি নিয়ে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের নতুন নির্দেশনার জেরে ঈদুল আজহার আগে গরু কেনাবেচা কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গরু মোটাতাজাকরণে যুক্ত হিন্দু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে লালন-পালন করা গরু বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

এ পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি নজরদারি করছেন বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল।

সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্র পাল। এ সময় গরু বিক্রি নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় খুব দ্রুত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত ও ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দেবেন।

পশ্চিমবঙ্গে প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বহু হিন্দু পরিবার গরু মোটাতাজাকরণে যুক্ত হন। এসব গরু বিক্রির মাধ্যমেই তারা মৌসুমি আয় করে থাকেন। অতীতে এ ধরনের কোনো জটিলতায় পড়তে হয়নি তাদের।

তবে সম্প্রতি শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকার নতুন একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া রাজ্যে কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। পাশাপাশি গরু জবাইয়ের ক্ষেত্রে পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970