বাংলাদেশ নৌবাহিনীতে ৬ পদে চাকরির সুযোগ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম
বেসামরিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১৫তম ও ১৬তম গ্রেডভুক্ত ড্রাইভিং সংশ্লিষ্ট ছয়টি ক্যাটাগরির পদে মোট ১০১ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে।
পদের বিবরণ-
এমটিডি: ৮৯ জন (গ্রেড-১৫)
ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১): ১ জন (গ্রেড-১৫)
ক্রেন ড্রাইভার (ক্লাস-১): ১ জন (গ্রেড-১৫)
ফর্কলিফট ড্রাইভার: ২ জন (গ্রেড-১৫)
ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২): ৩ জন (গ্রেড-১৬)
ক্রেন ড্রাইভার (ক্লাস-২): ৫ জন (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
পদভেদে প্রার্থীদের অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট পদ অনুযায়ী ভারী যানবাহন বা জলযান চালনার বৈধ লাইসেন্স এবং ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য তথ্য:
বেতন স্কেল: গ্রেড-১৫: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা
গ্রেড-১৬: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা
বয়সসীমা: ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার ফি: ১০০ টাকা, ফি জমা দেওয়ার শেষ সময় ২০ জানুয়ারি ২০২৬।
টেলিটক সার্ভিস চার্জ: ১২ টাকা
মোট: ১১২ টাকা
অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ফি কমিয়ে মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত/বহিষ্কৃতরা আবেদন করতে পারবেন না। বর্তমানে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ অনুমতি নিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে bndcp.teletalk.com.bd এবং www.navy.mil.bd ওয়েবসাইটে।