৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২৫ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১,৭৫৫ কর্মকর্তা এবং আরও ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট।

৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা: অনলাইনে আবেদন করতে পারবেন ২০২৫ সালের ৪ ডিসেম্বর থেকে। আবেদন শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970