বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)-এর আওতায় নারী নার্স নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা উল্লেখ না থাকলেও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

পদের বিবরণ-

পদের নাম: নার্স (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা-

উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন: ন্যূনতম ৪৬ কেজি (১০০ পাউন্ড)

বয়সসীমা: ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ২৬ বছর হতে হবে।
 
বেতন ও সুযোগ–সুবিধা-

সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা প্রদান করা হবে।

অযোগ্যতার শর্ত-

সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করা হলে আবেদন করা যাবে না। কোনও ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রার্থীরাও অযোগ্য হবেন। দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ছাড়া অন্য কোনও দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম ও ফি-

আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন ফি ১,০০০ টাকা, যা Trust Bank t-cash, ভিসা/মাস্টারকার্ড, বিকাশ, রকেটসহ নির্ধারিত মাধ্যমে পরিশোধ করা যাবে।

পরীক্ষার সময়সূচি-

লিখিত পরীক্ষা: ১৩ মার্চ ২০২৬, সকাল ৯টা

কেন্দ্র: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস

মৌখিক পরীক্ষা: ৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬

কেন্দ্র: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

আবেদনের শেষ তারিখ: ৭ মার্চ ২০২৬।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970