নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, আবারও আলোচনায় এসেছেন নির্বাচনী প্রসঙ্গে দেওয়া মন্তব্যে। একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া হিরো আলম এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

শেষ পর্যন্ত ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা আর জমা দেননি তিনি। নির্বাচনে অংশ না নিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যের মাধ্যমে আলোচনায় রয়েছেন হিরো আলম।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। তবে ওই প্রার্থীর নাম উল্লেখ করেননি তিনি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

চলতি নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৮। এই আসনে প্রার্থী হতে চেয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী। নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে বক্তব্য পাল্টাপাল্টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ও মডেল মেঘনা আলম মাথায় মুকুট পরে প্রচারণা চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন। সবমিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970