লাইভে এসে কানে ধরে ক্ষমা চাইলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

স্বস্তিকা দত্ত। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভারতীয় বাংলা ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’–র অভিনেত্রী স্বস্তিকা দত্ত সম্প্রতি এক লাইভে এসে দর্শকদের কাছে কান ধরে ক্ষমা চেয়েছেন। ধারাবাহিকের একটি দৃশ্যে ব্ল্যাকবোর্ডে গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ ‘Knowledge’–এর ভুল বানান লেখা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি এ পদক্ষেপ নেন।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, শিক্ষিকার চরিত্রে থাকা স্বস্তিকার হাতে ‘Knowledge’ শব্দটির ‘d’ অক্ষরটি বাদ পড়ে গিয়ে বানান হয়েছে ‘Knowlege’। শিক্ষামূলক ধারাবাহিকে এমন ভুল হওয়ায় নেটিজেনরা তীব্রভাবে প্রতিক্রিয়া জানায় এবং অভিনয়শিল্পীদের শিক্ষাগত মান নিয়েও প্রশ্ন তোলে।

সমালোচনার ঝড় থামাতে স্বস্তিকা লাইভে এসে পুরো দায় নিজের ওপর নেন। তিনি বলেন, “এটা সম্পূর্ণ আমার ভুল। ২১ মিনিটের পর্ব তৈরির চাপের মধ্যে এমন ভুল হয়ে গেছে। তবে ভুল তো ভুলই- এটা অজুহাতে ঢাকার সুযোগ নেই।”

স্বস্তিকা দত্ত। ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, দ্রুত শুটিং করতে গিয়ে ব্যস্ততার মধ্যেই ভুল বানান লিখে ফেলেছিলেন। দর্শকদের উদ্দেশে তিনি হাতজোড় করে—এমনকি কান ধরে—ক্ষমা চেয়ে বলেন, “আপনারা যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা আসলে ততটা নই। বিদ্যা ব্যানার্জি যেমন ভুল করে শাস্তি নেয়, আমিও সেই ভুলের দায় স্বীকার করছি।”

স্বস্তিকা আরো অনুরোধ করেন, টিমের অক্লান্ত পরিশ্রমের মাঝে এমন সামান্য ভুলকে নিয়ে অতিরিক্ত ট্রোলিং না করতে। তিনি জানান, ধারাবাহিকটি ইতোমধ্যে কয়েক দিনের মধ্যেই টিআরপি তালিকায় চ্যানেল টপার হয়েছে, যা দর্শকদের ভালোবাসার ফল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970