স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে সংসার ভাঙলো মৌসুমী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার ভেঙে গেছে। মাত্র দু’বছর আগে পারিবারিক সিদ্ধান্তে লেখক ও নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধেছিলেন। কিন্তু স্বামীর পরকীয়ার কারণে তাদের ভালোবাসার সংসার আর টিকতে পারেনি।

জানা গেছে, গত বছরের নভেম্বর থেকে তারা আর এক ছাদের নিচে থাকছেন না। শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরে রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে রনার ঘনিষ্ঠতার খবর সামনে আসে। মূলত এসব ঘটনাই তাদের সংসারে অশান্তির সূত্রপাত ঘটায় এবং সন্দেহের বীজ বপন করে।

অবশেষে মৌসুমী ও রানা সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরিস্থিতি এতটাই অবনতি হয় যে রানা মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠান। অনেকে মনে করছেন, নিজের অপকর্ম ঢাকার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গল্পটি খতিয়ে দেখতে গিয়ে এশিয়া পোস্ট সংবাদমাধ্যম নিশ্চিত হয়েছে, নুসরাত তুবার সঙ্গে রনার অন্তরঙ্গতার কিছু স্ক্রিনশটও সামনে এসেছে। জানা গেছে, তারা এক নির্মাণ সংস্থায় একসঙ্গে কাজ করছেন। এ বিষয়ে মৌসুমী হামিদ জানিয়েছেন, সংবাদে যা প্রকাশিত হয়েছে তা একেবারেই সত্য। তবে তিনি মানসিকভাবে এ নিয়ে বিস্তারিত কিছু বলার অবস্থায় নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা বিয়ে করেছিলেন। বিয়েতে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970